Showing posts with label জীবনের সামনে রুখে দাড়াও. Show all posts
Showing posts with label জীবনের সামনে রুখে দাড়াও. Show all posts

Sunday, September 24, 2017

জীবনের সামনে রুখে দাড়াও

জীবনের সামনে রুখে দাড়াও

জীবনকে জীবনের গতিতে চলতে দিও না। বরং জীবনের সামনে রুখে দাড়াও। সময় অপচয়ের টুটি চেপে ধরো। আজকের সকালটা, আজকের দিনটা তোমার জন্য ইফেক্টিভ না হলে, এই মাসটা, এই বছরটা তোমার জন্য ইফেক্টিভ হবে না। তাই প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার জবাবদিহিতা নিশ্চিত করো।
.
কোন সমস্যাই জীবনের চাইতে বড় না। কোন ব্যর্থতাই জীবনের সব সম্ভাবনাকে মুছে দিতে পারে না। কারো অভিমত, কারো ভালো লাগা, কারো পাশে থাকার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করতে পারে না। কোন প্রেমই জীবনের সর্বস্ব হবে না। তোমার জীবন তোমার চিন্তার চাইতেও বড়। তোমার ইমোশনের চাইতেও বড়।
.
হতাশা কাটাতে জীবনকে ধাক্কা দাও। নিজের ভিতরে স্পৃহা জাগাও। স্টেপগুলো, চিন্তাভাবনাগুলো কন্ট্রোল করো, লাইফ কন্ট্রোলে চলে আসবে।
.
আজকে যে অবস্থানে আছো- সেটাই তোমার বাস্তবতা। বাস্তবতাকে স্বীকার করো, প্রকাশ করো। চেপে রেখো না, চাপ বাড়বে। আগে কী ছিলা, সেই ইতিহাস জাবর কেটে লাভ নাই। বরং কালকে কোন লেভেলে যাবা, সেটার চেষ্টা করো। সাথের বন্ধুদের অবস্থান চিন্তা করে হতাশার বীজ না এনে, চেষ্টায় তেজ আনো। উপহাস, উপেক্ষার জবাব দেয়ার জন্য মিরাকল না খুঁজে, স্কিল খুঁজো।