Showing posts with label pentagram bangladesh. Show all posts
Showing posts with label pentagram bangladesh. Show all posts

Wednesday, January 24, 2018

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে


ডাক দিয়াছেন দয়াল আমারে

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানী গলে পরিলাম
আমি গলে পরিলাম।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী..
আমার সংঙ্গের সাথী কেউ হলো না-রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Wednesday, December 27, 2017

সব চুপ, নিশ্চুপ | বাপ্পা মজুমদার

সব চুপ, নিশ্চুপ | বাপ্পা মজুমদার

গান - সব চুপ
শিল্পি - বাপ্পা মজুমদার
কথা, সুর ও সঙ্গীত - বাপ্পা মজুমদার


সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁ ঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ! [2]

ঝিম ঝিম, মাথা ঝিম
হাতে তুলে স্মৃতির গেলাস
মনে পড়ে, প্রানে পোড়ে
পুরোনো সে চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস..
চেনা নিঃশ্বাস!!

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
নয় ছয়, আজ আর নয়
ভুলে যাস তুই যত খরতাপ
যত খরতাপ...যত অভিশাপ..যত বিলাপ...

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

Friday, December 8, 2017

Most Important Extension for Keyword Research

Most Important Extension for Keyword Research

Five place for Keyword  Idea Generate

Five place for Keyword Idea Generate

We can generate the keyword Idea from these five places. From here you will see minimum seven/eight hundred keywords. You know best about what you're working on. You have to look after seeing, I'll take this keyword just based on the demand. 


 

 

 

 

 




Tuesday, December 5, 2017

Most Popular Hobbies for Legends

Most Popular Hobbies for Legends


Hobbies interests enable us to remain polite. Without hobbies activities, our lives would be void or just loaded with work, rest and eating. Indeed, a great deal can be said in regards to the sort of hobbies activities you have. While diversions can make up a gigantic piece of our lives, they don't need to make up an immense piece of our financial plan. Here are some extraordinary leisure activities you can improve the situation.  

READING
This is the best HOBBY which the majority of the general population have in like manner everywhere throughout the globe. Get a few books, magazine or anything which matters to you. You can totally unwind other than adapting new things and this is the most ideal approach to do when you are READING.

TRAVELLING
You can go to wherever contingent upon your chance and spending time. Then again, in the event that you simply need to be fiery and leave your sentiment getting bored, at that point you can either go to the nearby stop or your most loved place or watch things there.

WRITING


GARDENING


GUITARIST


VIOLINIST


SINGING


HOUSE WORK


EXERCISING


VOLUNTEERING


FAMILY TIME


LISTENING TO MUSIC


HUNTING


DESIGNING


DEVELOPING


COOKING

PHOTOGRAPHY 
MAGICIAN








Saturday, December 2, 2017

Friday, December 1, 2017

Valobasbo basbo ry...- ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

Valobasbo basbo ry...- ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে



ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

শিল্পি - হাবিব ওয়াহিদ 
ছবি - হৃদয়ের কথা 


ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

আমার মনের ঘরে চান্দের আলো
চুইয়া চুইয়া পড়ে, 
পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে 
ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে;


দুধে আলতা গায়ের বরন 

রূপ যে কাঞ্চা সোনা 
আচঁল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়েনা 
আমি প্রথম দেখে পাগল হইলাম 
মন তো আর মানে না;;


কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে 

ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে,


নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে 

স্বপ্ন দেখা বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে, 
তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম, 
নিলাম আপন করে।। 


পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে

ভালবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।।।
Didha - দ্বিধা

Didha - দ্বিধা



গানের নাম - দ্বিধা

কথা -  মারজুক রাসেল 
শিল্পি -  হাবিব ও ন্যান্সি 
ছবি - থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা;


ডেউ জানা এক নদীর কাছে

গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই 
ভাসাই করে ভাসাই না, 
না ডুবায়, না ভাষায় 
না ভাসাই না ডুবাই।।


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা।


জল ডাকে আগুনও টানে 

আমি পড়ি মধ্যেখানে 
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাই না 
না নিভাই, না জালাই 
না জালাই না নিভাই।।


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা।।।

Jhora pata ure jay - ঝরা পাতা উড়ে যায়

Jhora pata ure jay - ঝরা পাতা উড়ে যায়



কথাঃ শারমিন সুলতানা সুমি (চিরকুট)

শিল্পিঃ হাবিব ও ন্যান্সি


ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায় 
একা একা ফিরে দেখা 
দক্ষিণ হাওয়ায়; 


কিছু কি ছিলনা বলার, কিছু ধরে রাখবার 

অন্ধ বাঁধনে, সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে 
সন্ধ্যা তারা জ্বালানো 
কেউ আমার আকাশে;


ভেবো না আমায়

নিয়ে সুখেই আমি আছি
আধাঁরে ভয় নেই আর 
তুমি কি এখনো, তেমনই আছো
নাকি বিষম্ভর আবার;


কিছু কি ছিলনা বলার, কিছু ধরে রাখবার 

অন্ধ বাঁধনে, সে পথ চলার 
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে 
সন্ধ্যা তারা জ্বালানো
কেউ আমার আকাশে।।

Prithibir joto shuk joto..- পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

Prithibir joto shuk joto..- পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

গান - পৃথিবীর যত সুখ, যত ভালবাসা 
শিল্পি - হাবিব ওয়াহিদ ও ন্যান্সি 
এলব্যাম - আকাশ ছোঁয়া ভালবাসা 

পৃথিবীর যত সুখ, যত ভালবাসা 
সবই যে তোমায় দেব, একটাই আশা 
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।।


ভাবিনি কখনো,এ হুদয় রাঙানো

ভালবাসা দেবে-তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে 
সুখেতে জড়াব আমি 
সেই সুখেরই ভেলায় 
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে 
এক পলকে পৌঁছে যাব
রূপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে 
আমি ভালবাসি তোমাকে।।


রয়েছে এখনো এ বুকে লুকানো 

রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে, 
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে 
যতনে রেখ গো তুমি 
সেই মেঘেরই আঁচল এনে 
আমায় তুমি নাও গো টেনে 
রঙ-তুলিতে আঁকব ক্ষণ
রূপ কুমারের দেশে
তুমি ভুলে যেও না আমাকে 
আমি ভালবাসি তোমাকে।।।

Saturday, November 25, 2017

Video channels List like as YouTube

Video channels List like as YouTube


 

Trending topics and videos on YouTube
 

Vimeo is a video-sharing website in which users can upload, share and view videos. It was the first video sharing site to support high-definition video. Vimeo was founded in November 2004 by Jake Lodwick and Zach Klein

 




See Whats Next, Watch anywhere, cancel anytime. 

4. Metacafe
We`re the first and only entertainment destination solely dedicated to showcasing the best short-form videos from the world of Movies, Video Games, TV, Music and Sports - programmed for today`s young male Entertainment Drivers.
















Thursday, November 23, 2017

Sublime Text 3 Download with free crack

Sublime Text 3 Download with free crack

 
These are the in-progress versions of Sublime Text 3 and are updated more frequently. Feel free to use them but keep in mind you will be running less tested code and you'll be seeing many more update notification prompts. Each release will normally have a topic. 
Sublime Text Website Link
HTML5 Basic Tutorial [Class-1]

HTML5 Basic Tutorial [Class-1]

Hyper Text Markup Language (HTML) 
এইচটিএমএল একটি মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে হলে সবার আগে HTML ভালভাবে শিখতে হবে। তবে শেখা খুব সহজ। শুধুমাত্র HTML দিয়ে একটি ওয়েব সাইট ডিজাইন বা তৈরি করা যায়। আমরা এই কোর্সের মাধ্যমে HTML দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করব। 

HTML শিখতে সবার আগে প্রয়োজন হবে একটি এডিটর এর। যা প্রতিটি উইন্ডোজে বাই ডিফল্ট হিসেবে থাকে ‘নোটপ্যাড Notepad’ এটি আমরা ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন ইডিটর যেমন- Notepad++, Dreamweaver, Sublime Text etc. সার্চ করলে নেট এ হরেক রকমের এডিটর পাওয়া যায়। সেখান থেকে পছন্দসই একটি এডিটর নিয়ে শুরু করা যায়। HTML শেখা হয়ে গেলে বুঝতে সুবিধা হবে কোন এডিটরটিতে আপনি কাজ করে আনন্দ পাবেন। যা হোক সেটি পরের বিষয়। আমরা Sublime Text এডিটরটি ব্যবহার করে কোর্সটি সম্পান্ন করবো। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন Sublime Text এডিটরটি। 
                              Sublime Text Download Here

ডাউনলোড হয়ে গেলে এডিটরটি ওপেন করুন, স্ক্রিনে লক্ষ করুন  এরকম হোম পেজ  থাকবে।

আমরা শিখবো HTML5, এটি HTML এর সর্বশেষ ভার্সন বা Latest Version.

শুরুতে এডিটরটির ফাইল মেনু থেকে বা কন্ট্রল এস প্রেস করে সেভ বক্সে ফাইল নাম + .html  যুক্ত করে সেভ করুন। স্ক্রীনে লক্ষ করুন-

আমরা index.html দিয়ে Save করেছি, আপনারাও হোম পেজটি ইনডেক্স নামে সেভ করতে পারেন। এখন যেখানে সেভ করা  হয়েছে, সেই ফোল্ডারটি ওপেন করে দেখুন  Crome browser এর আইকন শো করছে, ইনডেক্স ফাইলটি ওপেন করে দেখুন নিম্নের চিত্রের মত blank page বা সাদা, এটিই আপনার ওয়েব পেজ, এই পেজটিকে আমরা html ব্যবহার করে সাজাবো।
চিত্র-1

Submile Text editor এ আসুন এবং টাইপ করুন নিম্নের মত ও  কন্ট্রল এস প্রেস করে সেভ করুন;


এখন  ওয়েব ইনডেক্সটি (চিত্র-1)  রিফ্রেশ করুন; নিম্নের চিত্রের মত দেখা যাবে-

HTML5 ডকুমেন্ট নির্দেশ করার জন্য শুরুতে <!DOCTYPE html> ট্যাগ টি ব্যবহার করা হয়, যা প্রত্যেক পেজ এর জন্য নির্ধারিত।



Wednesday, November 22, 2017

পৃথিবীর প্রথম কবি 'এনহেদুয়ান্না'

পৃথিবীর প্রথম কবি 'এনহেদুয়ান্না'

শিল্পির কল্পনায় এনহেদুয়ান্না
চন্দ্রদেবী সুয়েনের মন্দিরে ধ্যানমগ্ন এক যুবতী, পদ্মাসনে উপবিষ্ট। দুই হাতের করতল সংযুক্ত, ঈষৎ উত্তোলিত। বুকের দুপাশে নগ্ন স্তনের ওপর দুগাছি কালো চুল। সুডৌল বাহুযুগল, উন্মুক্ত পিঠ এবং ঊরুসন্ধির সঙ্গমস্থলে স্ফীত নিতম্ব, যা শ্বেতপাথরের ওপর ছড়ানো একতাল মসৃণ মাংসপিণ্ডের মতো পড়ে আছে। ধু ধু প্রান্তরে মৌন সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে আছে কয়েকটি ন্যাড়া বৃক্ষ। গোধূলিলগ্ন। সূর্যাস্তের এক চিলতে লাল আভা এসে পড়েছে দেবী সুয়েনের কপালে শোভিত মুকুটের ওপর। প্রার্থনামগ্ন আক্কাদিয়ান যুবতীর নগ্ন অবয়ব থেকে এক অলৌকিক আলোর উজ্জ্বল আভা বিকীর্ণ হচ্ছে। পেছনে সম্রাট সারগনের নেতৃত্বে আক্কাদ সাম্রাজ্যের গণ্যমান্য লোকজন। চন্দ্র দেবীর কাছে আজ ওদের একটিই প্রার্থনাতিনি যেন এই সাম্রাজ্যকে অসুর লুগাল এনের হাত থেকে রক্ষা করেন।

ওপরে বর্ণিত দৃশ্যটি আজ থেকে ৪ হাজার ২৭৪ বছর আগের, অর্থাৎ যিশুর জন্মের ২২৫৮ বছর আগের। এই প্রার্থনাসভার নেতৃত্ব দিয়েছিলেন যে নারী, তাঁর নাম এনহেদুয়ান্না। তখন তিনি ২৭ বছরের পূর্ণ যুবতী। এনহেদুয়ান্না শব্দের অর্থ অন্তরীক্ষ দেবী। তিনি আক্কাদের সম্রাট সারগন ও তাঁর স্ত্রী রানি তাশলুলতুমের মেয়ে। অন্য এক মতে, এনহেদুয়ান্না সম্রাট সারগনের (যাঁকে পৃথিবীর সম্রাট বলে অভিবাদন জানানো হতো) মেয়ে নন, তবে রক্তের সম্পর্কিত আত্মীয়া।

এনহেদুয়ান্না ছিলেন অসম্ভব মেধাবী মানুষ; এক নারী, যিনি প্রার্থনাসংগীত ও কবিতা লিখতে পারতেন বলে তৎকালীন সমাজ তাঁকে দেবী হিসেবে পূজা করত। তাঁর পিতা সম্রাট সারগন কন্যা এনহেদুয়ান্নাকে রাজ্যের প্রধান পুরোহিতের সম্মানে ভূষিত করেন। এই পদটি মর্যাদা পেত রাজ্যের সবচেয়ে সম্মানিত পদ হিসেবে।

সারগনের মৃত্যুর পরে তাঁর পুত্র রামিস সম্রাট হলেও এনহেদুয়ান্না তাঁর স্বপদে বহাল থাকেন। ২২৮৫ খ্রিষ্টপূর্বাব্দে জন্মগ্রহণকারী এই নারীই এযাবৎকালের আবিষ্কৃত প্রথম লেখক বা কবি। তিনি ৪২টি স্তবগান রচনা করেন, যা পরবর্তীকালে ৩৭টি প্রস্তরখণ্ড থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া তিনি দেবী ইনানার স্তুতি করে আরও বেশ কিছু শ্লোক রচনা করেন।

সুমেরু ভাষার ইনানাই আক্কাদিয়ান ভাষার ইস্তার, পরবর্তীকালে গ্রিকরা যাঁকে আফ্রোদিতি বলে শনাক্ত করে এবং রোমানরা তাঁকে ডাকে ভেনাস বলে, তিনি ছিলেন প্রেমের দেবী। দেবী ইনানার স্তুতি স্তাবকে সমৃদ্ধ এনহেদুয়ান্নার কবিতাগুলোই প্রার্থনাসভা-সংগীতের ভিত্তি নির্মাণ করে। সেই দিক থেকে তিনি ধর্মাবতারের কাজ করেছেন। তাঁর ওপর রাজা সারগনের ছিল পূর্ণ আস্থা। এনহেদুয়ান্নার মাধ্যমেই তিনি সুমেরু দেব-দেবীদের স্থলে আক্কাদিয়ান দেব-দেবীদের আধিপত্য প্রতিষ্ঠার কাজটি করেছিলেন, রাজ্য নিষ্কণ্টক রাখার জন্য এর প্রয়োজন হয়েছিল। এনহেদুয়ান্নার কাব্যপ্রতিভা তৎকালীন মেসিপটেমিয়ার নারীদের শিক্ষা গ্রহণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং রাজবংশের নারীদের কবিতা লিখতে উৎসাহিত করে। একসময় এটা প্রায় অবধারিতই হয়ে ওঠে যে রাজকন্যা ও রাজবধূরা অবশ্যই কবিতা লিখতে জানবেন। যদিও তাঁর সমসাময়িককালে আর তেমন উল্লেখযোগ্য কোনো নারী কবির সন্ধান পাওয়া যায়নি। এতে এটাও প্রতীয়মান হয় যে পার্শি বি শেলির কথাই ঠিক, কবিতা একটি ঐশ্বরিক বা স্বর্গীয় ব্যাপার। তিনি অবশ্য স্বর্গীয় বলতে বুঝিয়েছেন মানুষের স্বর্গীয় অনুভূতির কথা।

এনহেদুয়ান্না সম্পর্কে প্রখ্যাত ইতিহাসবিদ পল ক্রিওয়াসজেক বলেন, ‘তাঁর কম্পোজিশন, যদিও এই আধুনিককালেই কেবল পুনরুদ্ধার করা হলো, সর্বকালের অনুনয়মূলক প্রার্থনার মডেল। ব্যাবিলনীয়দের মাধ্যমে এর প্রভাব হিব্রু বাইবেলে এবং প্রাচীন গ্রিক প্রার্থনাসংগীতেও এসে পড়েছে। ইতিহাসের প্রথম কবি এনহেদুয়ান্নার ভীরু শ্লোকগুলোর প্রভাব প্রথম দিকের খ্রিষ্টান চার্চেও শোনা যেত।’

তখনকার প্রেক্ষাপটে নিয়মতান্ত্রিক প্রার্থনা মানুষের মধ্যে মানবতাবোধ তৈরিতে সহায়ক ছিল। রাজ্যে ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। যদিও দেব-দেবীরা যাঁদের নিয়ন্ত্রণে থাকতেন, অর্থাৎ রাজা বা গোত্রপ্রধানগণ ধর্মের নামে জনগণকে প্রতারিতও করতেন। তা সত্ত্বেও ধর্মই মানুষের অস্থির চিত্তকে নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় ছিল। সেই দিক থেকে পৃথিবীর প্রথম কবি এনহেদুয়ান্না প্রার্থনা শ্লোক বা দেব-দেবীর স্তুতিবাক্য রচনা করে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন মানব সভ্যতার জন্য।

২২৫০ খ্রিষ্টপূর্বাব্দে মাত্র ৩৫ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন পৃথিবীর প্রথম কবি এই মহীয়সী নারী। তিনি কোনো পুরুষ সঙ্গী গ্রহণ করেছিলেন কি না বা কোনো সন্তান জন্ম দিয়েছিলেন কি না এ সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও এটা অনুমিত যে রাজ্যের প্রধান পুরোহিত হওয়ার কারণে হয়তো সংসারের মতো জাগতিক মায়ার বাঁধনে তিনি জড়াননি।

এই লেখায় পৃথিবীরপ্রথম কবি এনহেদুয়ান্নার কিছু শ্লোকের বাংলা অনুবাদ উপস্থাপনের চেষ্টা করছি। অনুবাদগুলো আমি করেছি ইংরেজি থেকে। এনহেদুয়ান্না যে পদ্ধতিতে লিখেছিলেন, সেই পদ্ধতিকে বলা হতো কিউনিফর্ম পদ্ধতি। এই পদ্ধতিতে ৩৪০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে লিখতে শুরু করে মেসিপটেমিয়ার অধিবাসীরা।


এনহেদুয়ান্নার শ্লোক

১.

আমি তোমার এবং সব সময় তোমারই থাকব

তোমার হৃদয় আমার জন্যে শীতল হোক,

তোমার চেতনা, সমবেদনা আমার প্রতি

                        করুণার্দ্র হোক

তোমার কঠিন শাস্তির স্বাদ আমি উপলব্ধি করেছি।

(তৃতীয় লাইনের কিছু অংশ উদ্ধার করা যায়নি। ‘করুণার্দ্র’ শব্দটি যোগ করা হয়েছে চরণকে অর্থবহ করার জন্য। এনহেদুয়ান্নার শ্লোক: ১২)

২.

আমার দেবী, আমি ভূমণ্ডলে তোমার মহানুভবতা ও মহিমা ঘোষণা করছি

আমি চিরকাল তোমার মহানুভবতার

                        গুণগান করে যাব।

(শ্লোক: ১৩)

৩.

রানি যে বড় কাজগুলো করেন তা নিজের জন্য

তিনি জড়ো করেন নিজের স্বর্গ-মর্ত্য

তিনি মহান দেবীর প্রতিদ্বন্দ্বী।

(শ্লোক: ১৬)

৪.

দেবরাজ, শ্বাস-প্রশ্বাস এবং বাতাসের দেবী এই মহাবিশ্বকে করেছে তোমার দিকে ধাবমান

হে দেবীদের দেবী ইনানা, তোমার পদতলে

                        অর্পিত মহাবিশ্ব

তুমিই নির্ধারণ করো রাজকন্যাদের ভাগ্য।

(শ্লোক: ১৮)

৫.

মহীয়সী, তুমি সুমহান, তুমি গুরুত্বপূর্ণ

ইনানা তুমি মহান, তুমি গুরুত্বপূর্ণ

আমার দেবী, তোমার মহানুভবতা উদ্ভিন্ন

আমার দোহাই তোমার হৃদয় ফিরে যাক যথাস্থানে।

(শ্লোক: ১৯)

সূত্রঃ প্রথম আলো হতে সংগৃহিত



Sunday, November 19, 2017

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

একটি ওয়েবসাইটের বাহ্যিক অবয়ব তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের মাধ্যমে ওয়েব সাইটটি দেখতে কেমন হবে বা এর সাধারণ রুপ কেমন হবে তা নির্ধারণ করে। এক্ষেত্রে একজন ওয়েব ডিজাইনারের মূল কাজ হলো একটি পূর্ণাঙ্গ ওয়েব টেমপ্লেট তৈরি করা। যেখানে প্রথমে শিখতে হবে পর্যায়ক্রমে- 
1) এইচটিএমল (HTML)
2) সিএসএস (CSS)
3) জাভাস্ক্রিপট/জেকোয়েরী (Javascript/jquery).

উল্লেখিত 3টি ল্যাংগুয়েজ দ্বারা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা শিখতে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করি। কিছু বুঝতে অসুবিধা হলে মন্তব্য করে জানাবেন। আমরা শুরু করবো ওয়েব ডিজাইনের প্রাথমিক পর্যায় থেকে অর্থাৎ এইচটিএমএল (HTML) নিয়ে । যাহা শুরু থেকে শেষাব্দি পর্ব আকারে চলমান থাকবে। 
নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম
আজকের আবহাওয়া কেমন? আকাশ কি বলছে, মেঘ না বৃষ্টি? তাপমাত্রা কত? এরকম নানা ধরনের প্রশ্নের সমাধান এখন নোকিয়ার মোবাইল ফোন সেটেই পাওয়া যাবে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে নোকিয়া মোবাইল ফোন সেটে আবহাওয়ার পূর্বাভাসসহ আরও দুটি সুবিধা চালুর ঘোষনা দিয়েছে নোকিয়া বাংলাদেশ নোকিয়ার অন-লাইন দোকান অভি ষ্টোর থেকে এখন থেকে আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও বোর্ড পরীক্ষার ফলাফল শেয়ারবাজারের সর্বশেষ তথ্য পাওয়া যাবে এসবের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছাড়া হয়েছে অভি ষ্টোরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন নোকিয়া ফোন সেটের মাধ্যেমে আবহাওয়ার তথ্য পাওয়ার সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে ছাড়া মোবাইল ফোন সেটের মাধ্যেমে মানুষের দরকারি দিকগুলোর দিকে নজর দিতে সংশ্লিষ্টদের আরও উদ্যেগী হতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোকিয়া এমাজিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান তিনি বলেন, ক্রমেই মোবাইল ফোন সেটের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একটি প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হচ্ছে বাংলাদেশে নোকিয়া ফোনের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেছেন দেশেরই তরূণেরা নতুন একটি প্রোগ্রামের নানা দিক নিয়ে কথা বলেন এগুলোর মাল্টিমিডিয়া কনট্যান্ট অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোস্তফা জাকির হায়দার তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস জানার প্রোগ্রামওয়েদার নাউ এর মাধ্যমে সাতটি বিভাগীয় শহরের দৈনন্দিন আবহাওয়ার অবস্থাসহ পরবর্তী চার দিনের আবহাওয়ার খবর জানা যাবে ছাড়া এর মাধ্যমে ঝড়, সাইক্লোনসহ অনন্যা জরূরী আবহাওয়ার বার্তা পাওয়া যাবে আরষ্কোর বোর্ড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ১৯৯৬ সাল থেকে পর্যন্ত এস.এস.সি এইচ.এস.সি সব বোর্ডের ফলাফল জানা যাবে এছাড়া ষ্টক অ্যাসিষ্ট নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের সর্বশেষ তথ্য, লাভ ক্ষতির হিসাব ছাড়াও নানা ধরনের তথ্য পাওয়া যাবে নোকিয়ার তিনটি নতুন অ্যাপ্লিকেশন যে কেউ বিনামূল্যে নোকিয়ার অভি ষ্টোর থেকে নামিয়ে নিতে পারবে তবে এর জন্য নোকিয়া মোবাইল ফোন সেটটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে